আজ জেদ্দায় সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আজ শুক্রবার জেদ্দায় চুক্তিবদ্ধ হচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার আবহেই নিজেদের যৌথ সামরিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।
এ লক্ষ্যেই আজ শুক্রবার সৌদি আরবের জেদ্দায় তিন দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। দেশটির সামরিক বাহিনী এবং সরকারের ঘনিষ্ঠ দুটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানায়, এই ত্রিপক্ষীয় চুক্তি সংক্রান্ত আলোচনা দীর্ঘদিন ধরেই চলছিল। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক অবনতির কারণে এর বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে।