জাতীয়

আন্তর্জাতিক আদিবাসী দিবসে অধিকারের দাবিতে শহীদ মিনারে আয়োজন

৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক আদিবাসী দিবসে অধিকারের দাবিতে শহীদ মিনারে আয়োজন
আন্তর্জাতিক আদিবাসী দিবসে ভূমি, ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে রাজধানীর শহীদ মিনারে আয়োজন করা হয়েছে।

আজ রোববার পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বাংলাদেশের পাহাড়, সমতল ও উপকূলীয় এলাকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে জীবনযাপন করছেন।

তবে বর্তমানে এসব জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা গুরুতর সংকটে পড়েছে। ভূমি হারানোর আশঙ্কা, ভাষা ও সংস্কৃতির ধ্বংস এবং শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য—এসব সমস্যার মোকাবিলা করে অধিকার ও অস্তিত্ব রক্ষায় তারা এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

এই দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নানা আয়োজন করা হয়েছে। সাজিদ হোসেন দিনটির আয়োজনগুলো তুলে ধরেছেন।

আন্তর্জাতিক আদিবাসী দিবসঅধিকারশহীদ মিনারসংস্কৃতিজাতিগোষ্ঠী