অর্থনীতি

আমেরিকায় অর্গানিক পণ্য রপ্তানির পরিকল্পনা নিয়ে কাজ চলছে: কৃষিমন্ত্রী

১১ আগস্ট ২০২৬
আমেরিকায় অর্গানিক পণ্য রপ্তানির পরিকল্পনা নিয়ে কাজ চলছে: কৃষিমন্ত্রী
দেশে অর্গানিক খামার গড়ে তুলে ইউএসডিএ সনদপ্রাপ্ত পণ্য রপ্তানির লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন কৃষিমন্ত্রী।

দেশে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিপণ্য রপ্তানির বড় সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চেয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, সরকার দেশে একটি সার্টিফাইড অর্গানিক ফার্ম গড়ে তোলার পরিকল্পনা করেছে, যার মাধ্যমে ভবিষ্যতে ইউএসডিএ স্বীকৃত অর্গানিক খাদ্য বাইরে পাঠানোর লক্ষ্য রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। ওই বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, দেশের অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে সয়াবিন চাষ বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব, যার জন্য আধুনিক প্রযুক্তির মেলবন্ধন জরুরি।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাণিজ্যিক সহযোগিতা ও নতুন বিনিয়োগে আগ্রহ দেখান। দুই দেশের বাণিজ্যিক পথ আরও প্রসারিত করতে তারা সরকার নির্ধারিত অগ্রাধিকার খাতে অংশীদার হিসেবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি সাবেক রাষ্ট্রদূত অতুল কেশপসহ উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষিঅর্গানিক খাদ্যরপ্তানিআমেরিকাকৃষিমন্ত্রী