ইংরেজি উচ্চারণ নিয়ে দুরেফিশানের ওপর ট্রল বর্ষণ

নতুন নাটক ‘দার-এ-নাজাত’ মুক্তির পর ইংরেজি উচ্চারণ ও সংলাপ বলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমের সমালোচনা হচ্ছে।
পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমের নতুন নাটক ‘দার-এ-নাজাত’ মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ইংরেজি উচ্চারণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দর্শকদের একটি বড় অংশ তাঁর সংলাপ বলার ধরন ও ইংরেজি উচ্চারণের তীব্র সমালোচনা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন দর্শক দুরেফিশানের উচ্চারণকে ‘অস্বাভাবিক’ বলে আখ্যায়িত করেন। অন্যদিকে, আরেকজন মন্তব্য করেন যে, তাঁর ইংরেজি উচ্চারণ যেন বলিউড সিনেমা দেখে শেখা ইংরেজির মতো শোনায়।
এদিকে, কিছু দর্শকের মতে, দুরেফিশানের উচ্চারণের চেয়ে নাটকের সংলাপের লেখা এবং জোর করে সংলাপ বলার ধরনই বেশি নজর কাড়ছে।