জাতীয়

ইউএনওদের প্রতি আহ্বান: দায়িত্বশীলতার সাথে মানুষের সেবা করুন

৮ আগস্ট ২০২৬
শনিবার রাজধানীতে আয়োজিত এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) যেন তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতা বজায় রাখেন, এমন আহ্বান জানিয়েছেন।

তিনি মত পোষণ করেন যে, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য জনসেবা করা একটি বড় আমানত। তিনি বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আগত ইউএনওদের নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীইউএনওজনসেবারাজনীতিউন্নয়ন