আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৪১

২ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৪১
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে অন্তত ২৫০ জন আরোহী নিয়ে একটি ফেরিতে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ৪১ জন নিখোঁজ রয়েছেন।

ইন্দোনেশিয়ায় অন্তত ২৫০ জন যাত্রী নিয়ে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা 'বাসারনাস' জানায়, 'কেএমপি মুতিয়ারা সান্তোসা ২' নামের ফেরিটি পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাদুরা দ্বীপের কাছে জাহাজটিতে আগুন ধরে যায়। সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং দ্রুতই তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

অনলাইনে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন ফেরিটি থেকে বাঁচতে লাইফ জ্যাকেট পরা অনেক যাত্রী সমুদ্রে লাফ দিচ্ছেন। পরবর্তীতে তাদের উদ্ধারকারী জাহাজে তুলে নেওয়া হয়। তবে ফেরিটিতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইন্দোনেশিয়াফেরি দুর্ঘটনাঅগ্নিকাণ্ডউদ্ধার অভিযান