আন্তর্জাতিক

ইরান আলোচনা ব্যর্থ হলে আবার হামলার হুমকি ট্রাম্পের

২৭ জুলাই ২০২৬
ইরান আলোচনা ব্যর্থ হলে আবার হামলার হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে আলোচনা চলছে দাবি করে ট্রাম্প হুমকি দিয়েছেন, ব্যর্থ হলে আবার সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরান বলে, কোনো আলোচনা নেই।

ইরানের সঙ্গে ‘ভালো’ ও ‘গভীর’ আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি চলমান আলোচনা ব্যর্থ হয়, তবে আবারও ‘খুব কঠোর সামরিক পদক্ষেপ’ শুরু করা হবে। অন্যদিকে ইরান পাল্টা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান–প্রদান চললেও বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না।

এদিকে ইরানে টানা চার দিনের মতো গতকাল সোমবারও মার্কিন হামলা স্থগিত ছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে হামলা স্থগিত রাখা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করে দিয়ে বলেছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি হামলা স্থগিত করেছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন যুক্তরাষ্ট্রের সামরিক গোলাবারুদের মজুত এবং অন্যান্য সম্ভাব্য নেতিবাচক পরিণতি নিয়ে তাঁর উদ্বেগ তুলে ধরেন। এ বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিতি ছিলেন।

ট্রাম্পইরানমার্কিন যুক্তরাষ্ট্রসামরিক হামলাআলোচনা