আন্তর্জাতিক

ইরানের বন্দর অবরোধ ভাঙতে গিয়ে পানামা জাহাজে মিসাইল হামলা

১২ আগস্ট ২০২৬
ইরানের বন্দর অবরোধ ভাঙতে গিয়ে পানামা জাহাজে মিসাইল হামলা
ইরানের বন্দর অবরোধ ভাঙতে গিয়ে পানামা জাহাজে মিসাইল হামলা করে মার্কিন হেলিকপ্টার।

মার্কিন সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট, ২০২৬) ইরানের বন্দরগুলোতে আরোপিত মার্কিন অবরোধ ভাঙতে গিয়ে একটি পানামা পতাকাবাহী কার্গো জাহাজের ইঞ্জিন রুমে মিসাইল ছোঁড়া হয়। মার্কিন নৌবাহিনীর এই হামলায় জাহাজটি নিষ্ক্রিয় হয়ে পড়ে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, সিভিলিয়ান ক্রুদের বারবার সতর্কতা উপেক্ষা করার পর এমভি ভেলা নোভা জাহাজটিতে হামলা চালানো হয়। তারা দাবি করে, এখন আর এই জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ইরানের দিকে এগোচ্ছে না।

জুলাই মাসের ১৪ তারিখে ইরানের বিরুদ্ধে অবরোধ পুনরায় আরোপ করার পর থেকে এটি তৃতীয় বারের মতো কোনো জাহাজ জোরপূর্বক থামানো হলো। সেন্টকম জানায়, মঙ্গলবার পর্যন্ত অবরোধ ভাঙতে গিয়ে ৫৫টি জাহাজকে অন্য পথে পাঠানো হয়েছে এবং আরও দুটি জাহাজে উঠে তদন্ত চালানো হয়েছে।

ইরানমার্কিন যুক্তরাষ্ট্রবন্দর অবরোধসামরিক হামলাপানামা