প্রযুক্তি

এআই দিয়ে তৈরি ১৬টি নতুন ভাইরাস, চিকিৎসায় আশা ও উদ্বেগ

৭ আগস্ট ২০২৬
এআই দিয়ে তৈরি ১৬টি নতুন ভাইরাস, চিকিৎসায় আশা ও উদ্বেগ
স্ট্যানফোর্ড ও আর্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ‘ইভো’ নামক এআই ব্যবহার করে ১৬টি নতুন ভাইরাস তৈরি করেছেন, যা চিকিৎসায় নতুন দিগন্ত খুললেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এমন কিছু ভাইরাল জিনোম তৈরি করেছেন, যা প্রকৃতিতে পাওয়া যেকোনো পরিচিত ভাইরাসের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই কৃত্রিম ভাইরাসগুলো নির্দিষ্ট কোনো পোষকদেহকে আক্রমণ করার ক্ষমতা রাখে। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে নতুন সম্ভাবনা দেখালেও এর অপব্যবহারের ঝুঁকি নিয়ে গবেষকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

সম্প্রতি ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। গবেষকরা ‘ইভো’ নামক এআই টুলকে জেনেটিক সিকোয়েন্স শেখানোর মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছেন। এটি ঠিক যেভাবে চ্যাটজিপিটিসহ অন্যান্য ভাষা মডেলকে বিপুল তথ্যের ওপর ভিত্তি করে শেখানো হয়, তাই এখানেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আর্ক ইনস্টিটিউটের গবেষকরা এই এআই ব্যবহার করে হাজার হাজার জিনোমের সমন্বয় তৈরি করেন। পরবর্তীতে গবেষণাগারে প্রায় ৩০০টি ভাইরাস তৈরি করে পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষায় দেখা যায়, তৈরি করা হাজার হাজার জিনোমের মধ্যে মাত্র ১৬টি ভাইরাস কার্যকর বা জীবন্ত হিসেবে কাজ করেছে।

এআইভাইরাসস্ট্যানফোর্ডজিনোমচিকিৎসা বিজ্ঞান