এআই ব্যবহারের সন্দেহে বাতিল ২০ লাখ ডলারের বই চুক্তি

যুক্তরাষ্ট্রের জেরি ফালাডের লেখা অপরাধভিত্তিক উপন্যাস 'কল মি, আই উইল হাইড দ্য বডি' প্রকাশের আগেই বেশ সাড়া ফেলেছিল। যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা ম্যাকমিলান ইউএসের মিনোটর ইমপ্রিন্ট বইটি প্রকাশের জন্য ২০ লাখ ডলারের বেশি মূল্যের প্রস্তাব দেয়। ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক নিলাম শেষে ২০২৮ সালে বইটি বাজারে আনার পরিকল্পনা ছিল।
লেখকের আমেরিকান প্রতিনিধি মার্স জেরাল্ড জুনে পাণ্ডুলিপিটি পড়ার পর এর লেখায় রীতিমতো মুগ্ধ হন। তবে প্রকাশকদের কাছে পাঠানোর পর এক সম্পাদক এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের লক্ষণ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। প্রাথমিকভাবে লেখকের ব্যাখ্যা বিশ্বাসযোগ্য মনে হওয়ায় এজেন্সি কোনো এআই শনাক্তকারী প্রযুক্তির সাহায্য নেয়নি।
তবে গত ২৯ জুলাইয়ের এক বৈঠকে লেখকের বক্তব্যের অসঙ্গতি ধরা পড়ে। লেখকের ওপর পূর্ণ আস্থা বজায় রাখা সম্ভব নয় জানিয়ে শেষ পর্যন্ত চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় এজেন্সিটি।