জাতীয়

একযোগে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৪ আগস্ট ২০২৬
একযোগে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
পুলিশের ৪৯ জন পরিদর্শক ও ৭ জন সহকারী পুলিশ সুপারকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশের মোট ৫৬ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো এসব কর্মকর্তার মধ্যে ৪৯ জন নিরস্ত্র পরিদর্শক এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অবসরে পাঠানো এসব কর্মকর্তা নিয়মানুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

পুলিশস্বরাষ্ট্র মন্ত্রণালয়বাধ্যতামূলক অবসরপ্রজ্ঞাপন