জাতীয়

কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ৪৬ প্রেসক্লাবের মিছিল

২৭ জুলাই ২০২৬
কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ৪৬ প্রেসক্লাবের মিছিল
প্রশ্নফাঁস বিক্ষোভে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় ৪৬টি প্রেসক্লাবের সদস্যরা মিছিল করেন এবং নিরাপত্তা দাবি জানান।

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভের সময় কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সম্প্রদায়। সোমবার এই ঘটনার বিরুদ্ধে কলকাতায় একটি বৃহৎ মিছিল আয়োজন করা হয়।

কলকাতা প্রেসক্লাব ও ইন্দো-বাংলা প্রেসক্লাবসহ রাজ্যের মোট ৪৬টি প্রেসক্লাবের সদস্যরা এই মিছিলে অংশ নেন। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এতে যোগ দেন। বেলা দুইটার দিকে কলকাতা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি।

মিছিলটি ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে এসে থামে। সেখানে সাংবাদিক নিগ্রহ বন্ধ ও তাদের নিরাপত্তা জোরদারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

কলকাতাসাংবাদিকবিক্ষোভনিরাপত্তাপশ্চিমবঙ্গ