জাতীয়

ক্যামব্রিজের প্রাক্তন অধ্যাপক জেসন আর্ডে মৃত, প্লেগারিজম বিতর্কের মধ্য দিয়েই পদত্যাগ

১৪ আগস্ট ২০২৬
ক্যামব্রিজের প্রাক্তন অধ্যাপক জেসন আর্ডে মৃত, প্লেগারিজম বিতর্কের মধ্য দিয়েই পদত্যাগ
প্লেগারিজম বিতর্কের মধ্যেই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের মাত্র ৯ দিন পর দক্ষিণ লন্ডনে প্রাক্তন অধ্যাপক জেসন আর্ডের মৃতদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ লন্ডনের একটি ঠিকানায় অচেতন অবস্থায় জেসন আর্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, কর্তৃপক্ষের তথ্যে এ বিষয়টি নিশ্চিত হয়েছে।

২০২৩ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া জেসন আর্ড গত সপ্তাহে পদত্যাগ করেছিলেন। তার একাডেমিক কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে তদন্তমূলক প্রতিবেদন প্রকাশিত হওয়া এবং ডক্টরাল থিসিসে প্লেগারিজমের অভিযোগের পরই তিনি জিজাস কলেজের অধ্যাপক ও ফেলো পদ থেকে সরে আসেন।

জেসন আর্ড ভুল স্বীকার করলেও অভিযোগের প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাকে ভুয়া, মিথ্যাবাদী ও একাডেমিক প্রতারণাকারী হিসেবে চিত্রিত করা হচ্ছে, যা সঠিক নয়।

বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে জানায়, জেসন আর্ডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত চালিয়ে যাওয়া হবে। তার সাম্প্রতিক স্মৃতিচারণাত্মক বই 'গ্রেট অ্যান্ড আনফোর্চুনেট থিংস' নিয়েও তদারকি চললেও ব্রিটিশ প্রকাশক দাবি করেছে, এই বইয়ের ক্ষেত্রে প্লেগারিজমের কোনো অভিযোগ উঠেনি।

জেসন আর্ডক্যামব্রিজপ্লেগারিজমমৃত্যুব্রিটেন