জাতীয়

গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

৭ আগস্ট ২০২৬
গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ার কারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার কারণে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। এটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই লাইনচ্যুত হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেলপথ সচল করতে কাজ শুরু হবে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে।

গফরগাঁওলাইনচ্যুতজামালপুর কমিউটারট্রেন দুর্ঘটনাময়মনসিংহ