জাতীয়

গলায় রুটি আটকে সখীপুরে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৪ আগস্ট ২০২৬
টাঙ্গাইলের সখীপুরে পড়াশোনার ফাঁকে শুকনা রুটি খেতে গিয়ে গলায় আটকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের সখীপুরে পড়াশোনার ফাঁকে শুকনা রুটি খেতে গিয়ে গলায় আটকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জান্নাত ওই এলাকার আজগর আলীর মেয়ে। তার বাবা সৌদি আরবে প্রবাসী এবং তিনি সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জান্নাত স্থানীয় সূর্য তরুণ শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণিতে পড়ত।

জান্নাতের নানা সিদ্দিক হোসেন জানান, সন্ধ্যার পর পড়তে বসে থাকা জান্নাতকে তার মা রুটি বানিয়ে দেন। পড়াশোনা করতে করতে সে রুটি খাচ্ছিল, হঠাৎ শুকনা রুটি গলায় আটকে যায়। পরে স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জান্নাতের মৃত্যু হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইলসখীপুরছাত্রীর মৃত্যুদুর্ঘটনাস্বাস্থ্য