গাফিলতিতেই অনিয়ন্ত্রিত হাম পরিস্থিতি, অনুসন্ধানে তথ্য প্রকাশ

নথি বিশ্লেষণ ও অনুসন্ধানে উঠে এসেছে যে দায়িত্বশীলদের গাফিলতির কারণেই চলতি বছরে দেশে হাম পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনাও ছিল অত্যন্ত বিরল। তবে চলতি বছর হঠাৎ করেই এ রোগটি বড় ধরনের বিপর্যয় তৈরি করেছে।
পরিস্থিতি কেন এতটা অবনতি ঘটল এবং এতে কাদের দায় রয়েছে, তা খতিয়ে দেখতে ৩ মাস ধরে একটি অনুসন্ধান চালিয়েছে প্রথম আলো।
অনুসন্ধানের অংশ হিসেবে সরকারি নথিপত্র সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে দেখা গেছে, সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই মূলত হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।