প্রযুক্তি

গুগলের পিক্সেল ১১ প্রো ফোল্ড বনাম স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮

১২ আগস্ট ২০২৬
গুগলের পিক্সেল ১১ প্রো ফোল্ড বনাম স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮
টেনসর জি৬ চিপ ও দ্রুত চার্জিং সুবিধা নিয়ে নতুন পিক্সেল ১১ প্রো ফোল্ড আনল গুগল, যা স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর মুখোমুখি।

উন্মোচিত হলো গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ। এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হলো ‘পিক্সেল ১১ প্রো ফোল্ড’। নতুন টেনসর জি৬ প্রসেসর, দ্রুতগতির ওয়্যারলেস চার্জিং, ‘হাইলাইট’ ফিচার এবং উন্নত সফটওয়্যার সুবিধার কারণে আগের সংস্করণের তুলনায় এতে বড় পরিবর্তন এসেছে। মূলত স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ এবং জেড ফোল্ড ৮ আল্ট্রার সঙ্গে প্রতিযোগিতা করতেই বাজারে এসেছে গুগলের এই নতুন ভাঁজযোগ্য ফোন।

অ্যান্ড্রয়েড ফোল্ডেবল ফোনের বাজারে গুগল প্রথম না হলেও নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করেছে। চওড়া বা পাসপোর্ট ধাঁচের ডিজাইন গুগলই প্রথম জনপ্রিয় করেছিল। স্যামসাং তাদের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ মডেলে প্রথমবারের মতো এমন চওড়া ডিজাইন নিয়ে এসেছে। এমনকি অ্যাপল ২০২৬ সালে তাদের যে ফোল্ডেবল আইফোন বাজারে আনার পরিকল্পনা করছে, সেটিও এই ডিজাইনে হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ভাঁজযোগ্য ফোন মানেই বেশ স্পর্শকাতর—এমন ধারণা ভাঙতে পিক্সেল ১০ প্রো ফোল্ডে প্রথমবারের মতো আইপি৬৮ রেটিং যুক্ত করেছিল গুগল। নতুন পিক্সেল ১১ প্রো ফোল্ডের সঙ্গে পূর্বসূরী পিক্সেল ১০ প্রো ফোল্ড এবং স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজের কারিগরি বৈশিষ্ট্যের তুলনা করে ব্যবহারকারীরা পছন্দসই ফোন বেছে নিতে পারবেন।

গুগলপিক্সেল ১১ প্রো ফোল্ডস্যামসাংগ্যালাক্সি জেড ফোল্ড ৮প্রযুক্তি