জাতীয়

গুম কমিশনের দুই অন্তর্বর্তী প্রতিবেদন চ্যালেঞ্জের রিট খারিজ করলেন হাইকোর্ট

১০ আগস্ট ২০২৬
গুম কমিশনের দুই অন্তর্বর্তী প্রতিবেদন চ্যালেঞ্জের রিট খারিজ করলেন হাইকোর্ট
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিগত অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনের তৈরি দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

নওগাঁ সদর উপজেলার বাসিন্দা নাজনীন পারভীন স্বপ্না চলতি বছর এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। পিটিশনে ওই কমিশনের প্রস্তুত করা দুটি অন্তর্বর্তী প্রতিবেদনের আইনি ভিত্তি নিয়ে চ্যালেঞ্জ জানানো হয়েছিল।

উল্লেখ্য, গুমের ঘটনা তদন্তে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে পাঁচ সদস্যের এই কমিশন গঠন করা হয়। কমিশন গঠনের পর ২০২৪ সালের ১৪ ডিসেম্বর প্রথম এবং পরবর্তী বছরের ৪ জুন দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছিল।

গুম কমিশনহাইকোর্টরিট খারিজতদন্ত কমিশন