জাতীয়

গেন্ডারিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১৮ বছরের তরুণের মৃত্যু

৭ আগস্ট ২০২৬
গেন্ডারিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১৮ বছরের তরুণের মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৮ বছর বয়সী সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাব্বির (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ডিস্টলারি রোডের ৯৫/৫ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির নেত্রকোনার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি গেন্ডারিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থেকে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।

ঘটনার বিষয়ে সাব্বিরের সহকর্মী আতাউর জানান, ওই বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন সাব্বির। তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহত তরুণের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

গেন্ডারিয়াবিদ্যুৎস্পৃষ্টমৃত্যুঢামেকদুর্ঘটনা