জাতীয়

চট্টগ্রামে ফল প্রকাশের পরদিন এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ফল প্রকাশের পরদিন এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চট্টগ্রামের বাকলিয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন সোমবার চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকেই ওই শিক্ষার্থী হতাশায় ভুগছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, পরীক্ষায় ফল খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামএসএসসি পরীক্ষালাশ উদ্ধারবাকলিয়া