চট্টগ্রামে বাড়ছে গুলিতে মৃত্যু, নেপথ্যে অন্তত ১৩ সন্ত্রাসী

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে প্রাণহানি বাড়ছে, সম্প্রতি আলোচিত ৩৫টি হত্যাকাণ্ডের মধ্যে ২২ জনই আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাস থেকে গত মে মাস পর্যন্ত নগরীতে অন্তত ১২৫টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া চলতি বছরের প্রথম সাত মাসে আরও ২৫ জন প্রাণ হারিয়েছেন।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র বুঝতে সম্প্রতি আলোচিত ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, সংঘটিত ৩৫টি খুনের মধ্যে ২২টি ঘটনাই ঘটেছে সরাসরি গুলি চালিয়ে।
কেবল প্রাণহানি নয়, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মানুষকে আহত করা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আতঙ্ক তৈরির একাধিক অভিযোগ রয়েছে। এসব গোলাগুলি ও অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে অন্তত ১৩ জন সন্ত্রাসীর নাম বারবার উঠে আসছে।