জাতীয়

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

১৩ আগস্ট ২০২৬
রবিউল আউয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ১৫ আগস্ট থেকে নতুন মাস শুরু হবে এবং ২৬ আগস্ট বুধবার পালিত হবে ঈদে মিলাদুন্নবী।

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দৃশ্যমান হয়নি। এর ফলে বর্তমান সফর মাসটি ৩০ দিন পূর্ণ হবে।

১৪ আগস্ট শুক্রবার সফর মাস শেষ হওয়ার পর ১৫ আগস্ট শনিবার থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই হিসাব অনুযায়ী ১২ রবিউল আউয়াল ২৬ আগস্ট বুধবার সারা দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সভায় সভাপতিত্ব করেন।

ঈদে মিলাদুন্নবীচাঁদ দেখাইসলামিক ফাউন্ডেশনরবিউল আউয়াল২৬ আগস্ট