চুলা থেকে নামালেই বেশি ধোঁয়া, এর পেছনে বিজ্ঞানের কী রহস্য
চায়ের কেতলিতে পানি জ্বাল দেওয়ার সময় মনোযোগী দৃষ্টিতে লক্ষ করলে চারটি পর্যায় দেখা যায়। শুরুতে শুধু শোঁ শোঁ শব্দ শোনা যায়, কোনো ধোঁয়া বের হয় না। এরপর ধীরে ধীরে ধোঁয়ার পরিমাণ বাড়ে।
পানি পুরোদমে ফুটতে থাকলে শব্দ কমে যায় এবং ধোঁয়াও অনেক কম দেখা যায়। কিন্তু চা-পাতা দেওয়ার জন্য চুলা থেকে কেতলি নামালে আবার ধোঁয়া বেরোতে শুরু করে। অর্থাৎ, চুলার ওপর থাকার সময় ধোঁয়া কম, নামালে বেশি।
এর পেছনে বিজ্ঞান সহজ। ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে পানি পুরোপুরি বাষ্পে পরিণত হয়, যা দৃশ্যমান নয়। আমরা যে ধোঁয়া দেখি, সেটি পানির ক্ষুদ্র বিন্দু ও অ-বাষ্পীভূত পানির মিশ্রণ।
চুলায় থাকাকালীন পানি সম্পূর্ণ বাষ্পীভূত হওয়ায় ধোঁয়া কমে যায়। কিন্তু নামানোর পর তাপ হারিয়ে পূর্ণ বাষ্প আবার পানির ধোঁয়ার বিন্দুতে রূপান্তরিত হয়, যা আমাদের চোখে ধোঁয়া হিসেবে দেখা দেয়।