রাজনীতি

‘ছয় মাসে অনেক খেয়েছেন’, দলীয় নেতা-কর্মীদের তোপ বিএনপি সাংসদের

৭ আগস্ট ২০২৬
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এক বার্তায় নিজ দলের নেতা-কর্মীদের অনিয়ম ও অনৈতিক সুবিধা নেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

নিজের দলের নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ড ও সুবিধাভোগী মনোভাব বন্ধের কড়া তাগিদ দিয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় তিনি দলীয় নেতাকর্মীদের 'খাই খাই' স্বভাব পরিহার করার আহ্বান জানান।

বার্তাটিতে তিনি অভিযোগ করেন, বিগত ছয় মাসে দলটির স্থানীয় নেতাকর্মীরা নানা অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছেন। আওয়ামী লীগের নেতাদের সুরক্ষা প্রদান, তাদের পক্ষে ওকালতি করা এবং ঠিকাদারি কাজ পাহারা দেওয়ার বিনিময়ে তারা সুবিধা নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

সাংসদ রফিকুল আরও জানান, এমনকি অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে বিএনপিতে যোগ দেওয়ানোর ঘটনাও ঘটছে। এভাবে চলতে থাকলে দলীয় কর্মীরা পুরো দলকেই ধ্বংসের মুখে ঠেলে দেবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিএনপিরফিকুল ইসলাম জামালঝালকাঠিরাজনীতি