শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে অধ্যাপক আজম খান

১১ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে অধ্যাপক আজম খান
প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও বিদেশ গমনের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন অধ্যাপক মো. আজম খান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খান প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ঘোষণা দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রক্টর নাসির উদ্দিন অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করেছেন। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক আজম খানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ১২ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হয়। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে কর্মরত। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘সাদা দল’-এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম তদারক করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রক্টরঅধ্যাপক আজম খানশিক্ষাঅফিস আদেশ