বিনোদন

জর্জিনাকে বিয়ে করে আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো

১২ আগস্ট ২০২৬
জর্জিনাকে বিয়ে করে আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো
দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর পর্তুগালের কাসকাইসে জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রিস্টিয়ানো রোনালদো এখন বিবাহিত। ৪১ বছর বয়সী পর্তুগিজ ফুটবল তারকা গতকাল মঙ্গলবার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন।

পর্তুগালের কাসকাইস শহরে এক পারিবারিক অনুষ্ঠানে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বাগদানের ঘোষণার ঠিক এক বছর পর দম্পতি বিয়ের পিঁড়িতে বসলেন।

রোনালদোর প্রতিনিধিরা এই খবর নিশ্চিত করেছেন। ব্রান্সউইক গ্রুপ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত ও ঘরোয়া ছিল। দম্পতির পাঁচ সন্তানও সেখানে উপস্থিত ছিলেন।

ক্রিস্টিয়ানো রোনালদোজর্জিনা রদ্রিগেজবিবাহপর্তুগালফুটবল