জাতীয়

জুমচাষিদের পাশে দাঁড়াতে হবে: রাঙামাটিতে গোলটেবিল বৈঠক

৭ আগস্ট ২০২৬
জুমচাষিদের পাশে দাঁড়াতে হবে: রাঙামাটিতে গোলটেবিল বৈঠক
রাঙামাটিতে জুমচাষের গুরুত্ব নিয়ে গোলটেবিল বৈঠকে বক্তারা জুমচাষিদের কৃষক কার্ড ও সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানান।

জুম সম্পূর্ণ প্রকৃতি ও পরিবেশনির্ভর একটি কৃষিপদ্ধতি। এটি কেবল চাষাবাদ নয়, বরং পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি, অর্থনীতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাই জুমচাষিদের পাশে দাঁড়ানো এবং তাদের কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি প্রণোদনা প্রদান করা জরুরি বলে মত প্রকাশ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের রাজবাড়ি সড়কের সাবারাং রেস্টুরেন্টের মিলনায়তনে ‘পাহাড়ে জুমচাষের গুরুত্ব: বাস্তবতার আলোকে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি ও প্রথম আলো যৌথভাবে এই আলোচনা আয়োজন করে।

বৈঠকের অতিথি রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, জুমচাষকে কৃষি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। জুমচাষিদের কৃষক কার্ড, সরকারি প্রণোদনা এবং অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় আনার বিষয়ে তিনি কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করবেন বলে জানান। এ ছাড়া গোলটেবিল আলোচনা থেকে উঠে আসা সুপারিশগুলো তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন।

জুমচাষরাঙামাটিকৃষক কার্ডদীপেন দেওয়ানপ্রথম আলো