জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরি নিয়োগপত্র প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকাকালে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো. আবদুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহীদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহীদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী রয়েছেন।
এছাড়াও গুরুতর আহত মো. আবদুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তার নিয়োগপত্র গ্রহণ করেন।