জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
জুলাই ও আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করা এবং দেশবিরোধী অপশক্তির চক্রান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে মিছিলটি শেষ হয়।