রাজনীতি

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ

৮ আগস্ট ২০২৬
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি অংশগ্রহণ করেন।

সমাবেশের আগে সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান প্রত্যেকে একটি করে নিমগাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচির সূচনা হয়।

চিকিৎসক সমাবেশ শুরুর পূর্বে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী শান্তির প্রতীক দুটি পায়রা উড়িয়ে দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড্যাবপ্রধানমন্ত্রীচিকিৎসক সমাবেশতারেক রহমানবিএনপি