ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘাতের পর এবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এই সংঘাতের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে দুই সংগঠনের নেতা-কর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। এলাকায় এখনো উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়া অব্যাহত রয়েছে।