ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার জন্য ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। শনিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী সময়ে এলাকাগুলোতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় অপরিবর্তিত থাকার কথা।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এখানে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ২৮ মিনিটে সূর্যোদয় হবে।