অপরাধ

দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ছয় যুবকের আমৃত্যু কারাদণ্ড

৪ আগস্ট ২০২৬
ঢাকার একটি আদালতে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার একটি আদালতে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২) ও পারভেজ হক পলাশ (২৫)।

এ ছাড়া সাজাপ্রাপ্ত অন্য দুজন হলেন মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)। ভুক্তভোগী দুই তরুণী বন্ধুর জন্মদিন পালন শেষে বাড়ি ফেরার পথে এই অপরাধের শিকার হয়েছিলেন।

ধর্ষণআমৃত্যু কারাদণ্ডঢাকা আদালতনারী ও শিশু নির্যাতনবিচার