জাতীয়

দুই মন্ত্রীর বক্তব্যে ২৫ আদিবাসী সংগঠনের তীব্র প্রতিবাদ

১৩ আগস্ট ২০২৬
স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর বক্তব্যকে আপত্তিকর ও বাস্তবতাবিবর্জিত বলে ২৫টি আদিবাসী সংগঠন যৌথ বিবৃতি দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ২৫টি আদিবাসী ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন। যৌথ বিবৃতিতে সংগঠনগুলো মন্ত্রীদের মন্তব্যকে ‘আপত্তিকর, ইতিহাস ও বাস্তবতাবিবর্জিত’ বলে আখ্যায়িত করেছে।

গত মঙ্গলবার ঢাকায় চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রীরা এই মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়।’ তিনি যুক্তি দেন যে, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় দেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি এবং দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই।

একই বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও মত দেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক। মন্ত্রীদের এই বক্তব্যের পর সংগঠনগুলো তাদের বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে সংগঠনগুলো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি ও প্রাকৃতিক সম্পদের অধিকার নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছে।

আদিবাসীস্বরাষ্ট্রমন্ত্রীতথ্যমন্ত্রীপ্রতিবাদসংগঠন