জাতীয়

দেশজুড়ে বোমা হামলার সতর্কতা: পুলিশ বলছে এটি গুজব

৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে বোমা হামলার সতর্কতা: পুলিশ বলছে এটি গুজব
গণমাধ্যমে দেশজুড়ে বোমা হামলার সর্বোচ্চ সতর্কতার খবর ছড়ালেও পুলিশ সদর দপ্তর বিষয়টি গুজব বলে দাবি করেছে।

কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, গোপন সংবাদের ভিত্তিতে দেশের সব জেলা ও রেঞ্জে বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। খবরে বলা হয়, শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রতিটি এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশিত খবরে জানানো হয়, সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।

শুক্রবার মধ্যরাতে সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন জাগো নিউজকে বিষয়টি গুজব বলে জানান। তিনি সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারির খবরটি অস্বীকার করেন।

পুলিশগুজববোমা হামলাসতর্কতাঢাকা