ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আইপিএল ক্রিকেটার অভিষেক পোরেল
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে দিল্লির আইপিএল ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আইপিএল দল দিল্লি ক্যাপিটালস ও পশ্চিমবঙ্গের ক্রিকেটার অভিষেক পোরেলকে। রাজ্যের হুগলি জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এক চিকিৎসাবিজ্ঞানের ছাত্রী তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ তোলেন। ওই নারীশিক্ষার্থীর মামলার ভিত্তিতেই অভিষেককে হেফাজতে নেয় পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। বর্তমানে মামলাটি হুগলির চুঁচুড়া আদালতে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।