অপরাধ

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদের গ্রেপ্তার

১৫ আগস্ট ২০২৬
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদের গ্রেপ্তার
নওগাঁর মহাদেবপুরে যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁর মহাদেবপুরে যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, মাসুদ ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

মাসুদুর রহমান মাসুদ কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের সর্বশেষ ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

নওগাঁগ্রেপ্তারসাবেক চেয়ারম্যানমহাদেবপুরযুবলীগ