আন্তর্জাতিক

নেপলসের কাছে ৪.৭ মাত্রার ভূমিকম্প, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা

৩১ জুলাই ২০২৬
নেপলসের কাছে ৪.৭ মাত্রার ভূমিকম্প, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা
ইতালির নেপলসের কাছে কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ ও রেল চলাচল ব্যাহত হয় এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের নিকটবর্তী কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ৪.৭ মাত্রার একটি ভূমিকম্পের আঘাত লাগে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূগর্ভের প্রায় তিন কিলোমিটার গভীর থেকে এই কম্পন সৃষ্টি হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ এবং ট্রেন ও মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। নেপলস ও আশপাশের এলাকার কিছু ভবনে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কম্পন অনুভূত হতেই আতঙ্কে অনেক মানুষ রাস্তায় নেমে আসেন।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলোজি জানায়, এটি ওই অঞ্চলে এ যাবৎকালের রেকর্ড করা অন্যতম শক্তিশালী ভূমিকম্প। সাম্প্রতিক বছরগুলোতে কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ঘন ঘন কম্পন অনুভূত হওয়ায় সরকার সেখানে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে।

উল্লেখ্য, ২০১৬ সালে মধ্য ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। আর ইতালির ইতিহাসের সবচেয়ে মারাত্মক ভূমিকম্পটি ঘটে ১৯৮০ সালের নভেম্বরে, যখন ইরপিনিয়া এলাকায় ৬.৯ মাত্রার কম্পনে অন্তত ২ হাজার ৭০০ জন নিহত হন।

ভূমিকম্পইতালিনেপলসকাম্পি ফ্লেগ্রেইপ্রাকৃতিক দুর্যোগ