পুনরায় সংসারে রাজি না হওয়ায় সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

দিনাজপুরের বিরলে পুনরায় সংসার করতে রাজি না হওয়ায় তালাকপ্রাপ্তা স্ত্রীকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে।
দিনাজপুরের বিরল উপজেলায় এক তালাকপ্রাপ্তা নারীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁরই সাবেক স্বামীর বিরুদ্ধে। পরিবারের দাবি, আবার সংসার বাঁধার প্রস্তাবে রাজি না হওয়াতেই এই নির্মম ঘটনা ঘটানো হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এটি ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫০) আটক করেছে পুলিশ। সে সময় আলামত হিসেবে ঘটনাস্থল থেকে একটি পেট্রলের বোতল ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন নির্মাণশ্রমিক এবং পার্শ্ববর্তী বুধাপুকুর গ্রামের সফিউদ্দিনের ছেলে।
এই ঘটনায় প্রাণ হারিয়েছেন সুমাইয়া আক্তার (২৫)। তিনি সুতারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। বিচ্ছেদের আগে মাহবুবুর ও সুমাইয়া দম্পতির ৬ বছরের একটি ছেলে এবং ৩ বছরের একটি মেয়েসন্তান রয়েছে।