পুরান ঢাকায় পানির ট্যাংক পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
রাজধানীর পুরান ঢাকায় একটি ভবনের ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
রাজধানীর পুরান ঢাকা এলাকায় একটি ভবনের ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির (১৮) নামের এক তরুণ বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে গেন্ডারিয়ার ডিস্ট্রিলারি রোডের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৫টার দিকে সাব্বির তাঁর সহযোগীদের সঙ্গে ওই ভবনের নিচতলায় পানির ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
পরবর্তী সময়ে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।