অপরাধ

পুলিশ দেখে পালানোর চেষ্টায় খালে ডুবে কলেজছাত্রের মৃত্যু

৪ আগস্ট ২০২৬
পুলিশ দেখে পালানোর চেষ্টায় খালে ডুবে কলেজছাত্রের মৃত্যু
নেত্রকোনায় ডিবি পুলিশের দেখা পেয়ে পালানোর চেষ্টায় খালের পানিতে পড়ে এক কলেজছাত্র ডুবে মারা গেছেন।

নেত্রকোনায় পুলিশ সদস্যদের দেখে দৌড়ে পালাতে গিয়ে খালের পানিতে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে সদর উপজেলার হরিখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাব্বির শেখ (১৯) নেত্রকোনা শহরের মেছুয়াবাজারের দোকানি নাদিম শেখের ছেলে। তিনি আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মোটরসাইকেলে করে মাদকবিরোধী অভিযানে যাচ্ছিল। ৯ সদস্যের ওই দলের নেতৃত্বে ছিলেন জেলা ডিবির (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) রাজন মিয়া।

পথে নেত্রকোনা-আমতলা সড়কের হরিখালি খালের কাছে সাব্বিরসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। দূর থেকে পুলিশ সদস্যদের দেখে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে সাব্বিরসহ কয়েকজন খালের পানিতে পড়ে যান। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির পানিতে ডুবে যান।

নেত্রকোনাডিবি পুলিশকলেজছাত্রমৃত্যুহরিখালি