অপরাধ

প্রক্সি জালিয়াতি: বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩ চাকরিজীবী

৩১ জুলাই ২০২৬
প্রক্সি জালিয়াতি: বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩ চাকরিজীবী
নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে জালিয়াতির অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিন সরকারি চাকরিজীবীকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সরকারি বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অন্যের হয়ে পরীক্ষা দেওয়া বা প্রক্সি জালিয়াতির অভিযোগে তিন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদের একজন সম্প্রতি ৪৫তম বিসিএস পরীক্ষায় সমবায় ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন। এ মামলায় এ নিয়ে সর্বমোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

সিআইডি সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার পৃথক কয়েকটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সংস্থাটির নোয়াখালী ইউনিট। পরদিন শুক্রবার ঢাকা সিআইডি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের জুনিয়র সহকারী ব্যবস্থাপক জুলফিকার আলী ওরফে রায়হান, চট্টগ্রাম আগ্রাবাদ কর অঞ্চল-২ কার্যালয়ের অফিস সহায়ক নূরুন্নবী এবং একই কার্যালয়ের অফিস সহায়ক মো. সোহেল। এই তিনজনের মধ্যে অভিযুক্ত জুলফিকার আলী ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বিসিএসপ্রক্সি জালিয়াতিসিআইডিগ্রেপ্তার