অর্থনীতি

প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ১,৪২৩ কোটি টাকা মুনাফা

২৯ জুলাই ২০২৬
চলতি বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংক পিএলসি কর-পরবর্তী নিট মুনাফা করেছে ১,৪২৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ব্র্যাক ব্যাংক পিএলসির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৯০৬ কোটি টাকা। ফলে বছরভিত্তিক তুলনায় মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ।

২০২৫ সালে ব্র্যাক ব্যাংক মোট ২ হাজার ২৫০ কোটি টাকা মুনাফা করেছিল। চলতি বছরের প্রথম ছয় মাসেই গত বছরের মোট মুনাফার ৬৩ শতাংশের বেশি অর্জন করেছে এ ব্যাংক। এই হিসাব অনুযায়ী, প্রথমার্ধেই ব্র্যাক ব্যাংক নতুন রেকর্ড গড়েছে।

২৮ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্যগুলো প্রকাশ করা হয়। সুদ থেকে নিট আয় এবং বিনিয়োগ আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় ব্যাংকটির মুনাফা এতটা বেড়েছে।

ব্র্যাক ব্যাংকমুনাফাআর্থিক প্রতিবেদনব্যাংকিং খাত