ফুটবল বাজারে গোলকিপারদের দাম কেন এত কম
ফুটবল মাঠে গোলকিপাররা প্রায়শই নিঃসঙ্গ থাকেন; সফলতা স্বাভাবিক ধরা হলেও ভুলের দায় তাদের। ট্রান্সফার বাজারেও তাদের মূল্যায়ন নায়কদের তুলনায় কম।
ফুটবল মাঠে সবচেয়ে বেশি নিঃসঙ্গতা ভোগ করেন গোলকিপাররা। খেলার বেশিরভাগ সময় দর্শক ও সমালোচকদের নজর থাকে অ্যাকশন প্লেয়ারদের ওপর, গোলপোস্টের রক্ষকদের দিকে নয়।
অন্য খেলোয়াড়রা গোল করে করতালি ও প্রশংসা পান, কিন্তু গোলকিপারের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তাঁরা যদি ভালো পারফর্ম করেন, সেটাকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু সামান্য ভুল করলেই দোষারোপের শিকার হতে হয়।
ট্রান্সফার বাজারের পরিস্থিতিও একই রকম। ফুটবল বিশ্ব এখনো গোলকিপারদের মূল্যায়ন করে শুধু একজন প্রহরী হিসেবে, নায়ক হিসেবে নয়। ফলে তাদের বাজারমূল্য অন্যদের তুলনায় কম থাকে।