জাতীয়

বঙ্গভবনসহ ৫ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

১১ আগস্ট ২০২৬
বঙ্গভবনসহ ৫ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ
বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ৫টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে সরকার।

দেশের পাঁচটি শীর্ষস্থানীয় সরকারি প্রতিষ্ঠানে দৈনন্দিন দাপ্তরিক কাজের বেশিরভাগ বিদ্যুৎ সৌরশক্তি থেকে জোগানের নির্দেশ দিয়েছে সরকার। ১০ আগস্ট সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে।

জারিকৃত আদেশে বলা হয়, রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে ব্যবহৃত বিদ্যুতের প্রধান উৎস হবে সৌরবিদ্যুৎ। সরকারি কার্যালয়গুলোতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, এই প্রধান ৫টি প্রতিষ্ঠান ছাড়াও দেশের অন্যান্য সব সরকারি দপ্তরেও ধারাবাহিকভাবে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। নির্দেশনার অনুলিপি ইতোমধ্যে সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সৌরবিদ্যুৎসরকারি অফিসমন্ত্রিপরিষদ বিভাগবঙ্গভবনপ্রধানমন্ত্রীর কার্যালয়