জাতীয়

বরিশালে বিস্ফোরণে দগ্ধ নারীর ৯ দিন পর মৃত্যু

১২ আগস্ট ২০২৬
বরিশালে বিস্ফোরণে দগ্ধ নারীর ৯ দিন পর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণের ঘটনার ৯ দিন পর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হনুফা বেগম নামের এক দগ্ধ নারী মারা গেছেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এক প্রত্যন্ত গ্রামে বিস্ফোরণের ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হনুফা বেগম (৫০) মারা গেছেন। ঘটনার ৯ দিন পর বুধবার বিকেল চারটার দিকে ঢাকার একটি বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে তারা দগ্ধ নারীর মৃত্যুর বিষয়টি জানতে পারেন। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

একই বিস্ফোরণে নিহত হনুফার ১৮ বছর বয়সী মেয়ে ইতি আক্তার ও ১৫ বছর বয়সী নাতি ফাহিম গুরুতর দগ্ধ হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দগ্ধ কিশোর ফাহিমের শারীরিক অবস্থা এখনও সংকটজনক।

বরিশালবাকেরগঞ্জবিস্ফোরণদগ্ধমৃত্যু