বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে ৭ জনকে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ পদে ৭ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। আগামী ১২ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এই আবেদনপ্রক্রিয়া উন্মুক্ত থাকবে। সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনের সময় প্রার্থীদের নির্ধারিত মাপের ছবি (৩০০ গুণন ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০ গুণন ৮০ পিক্সেল) স্ক্যান করে যুক্ত করতে হবে। অসম্পূর্ণ তথ্য প্রদান করলে কিংবা নির্ধারিত সময়ের পর আবেদন জমা দিলে তা বাতিল বলে গণ্য হবে।
আবেদন সফলভাবে সম্পন্ন করতে টেলিটক প্রিপেইড সংযোগের মাধ্যমে ১১২ টাকা পরীক্ষা ফি হিসেবে পাঠাতে হবে। এই ফি অফেরতযোগ্য এবং আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তা পরিশোধ করার নিয়ম রয়েছে।