জাতীয়

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণশ্রমিকের মৃত্যু

১ আগস্ট ২০২৬
বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণশ্রমিকের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান নামে এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন।

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পড়ে আতিয়ার রহমান নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে গুলিশাখালী ফাজিল মাদরাসায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার বাসিন্দা বদর উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মাণকাজে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় চারপাশের মাটির চাপে দেয়ালটি ধসে পড়ে। এতে আতিয়ার দেওয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারান। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।

বাগেরহাটদুর্ঘটনামোরেলগঞ্জশ্রমিক নিহতসেপটিক ট্যাংক