অপরাধ

বাড়িতেই বিদেশি জাল মুদ্রার কারখানা, র‌্যাবের হাতে আটক ২

৯ আগস্ট ২০২৬
বাড়িতেই বিদেশি জাল মুদ্রার কারখানা, র‌্যাবের হাতে আটক ২
চাঁপাইনবাবগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতেই বিদেশি মুদ্রার জাল নোট তৈরির কারখানা পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ। শনিবার (৮ আগস্ট) রাতে শহরের আরামবাগ-বালুবাগান এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব দুই জনকে আটক করে।

এ সময় পুলিশ ২৫ বান্ডিল বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ তৈরির প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম জব্দ করে। আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার শামীম আলী।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কম্পানি কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানটি জাল মুদ্রা তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

কমান্ডার আরও জানান, আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। বর্তমানে জাল মুদ্রা তৈরির মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জাল মুদ্রার‌্যাবচাঁপাইনবাবগঞ্জআটকঅভিযান