অপরাধ

বায়তুল মোকাররমে অভিযান: উদ্ধার ৪৬৪টি ধারালো অস্ত্র, গ্রেপ্তার ৩

৩০ জুলাই ২০২৬
বায়তুল মোকাররমে অভিযান: উদ্ধার ৪৬৪টি ধারালো অস্ত্র, গ্রেপ্তার ৩
রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি রোধে বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে তিন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ধারালো অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল ও ব্যাটন স্টিক।

অভিযান চলাকালে রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪) নামে তিন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অস্ত্র উদ্ধারডিএমপিবায়তুল মোকাররমগ্রেপ্তারঅপরাধ